৫ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশের ৭ বিভাগীয় শহরে সমাবেশ আয়োজন করবে জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে নেতারা এ ঘোষণা দেন।
নেতারা জানান, তারা এখনও ৫ দফা দাবি থেকে সরে আসেননি। আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেই হবে। নির্বাচনের আগে বা সময়ে কোনো নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার চেষ্টা হলে তা বরদाशত করবে না এই জোট।
বৈঠকে আরও জানানো হয়, সমমনা ৮ দলের পরিধি ভবিষ্যতে আরও বাড়তে পারে। একই সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং ৫ দফা দাবি আদায়ের আন্দোলন সমান্তরালে চালিয়ে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়।

