পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের

পশ্চিম তীরে নতুন করে ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন ইসরায়েলের

দখলকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ১৯টি অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি সরকার। নতুন অনুমোদনের মধ্যে রয়েছে দুইটি বসতি— ‘গানিম ও কাদিম’ পুনঃপ্রতিষ্ঠা, যা প্রায় ২০ বছর আগে ধ্বংস করা হয়েছিলো। সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

 প্রতিবেদনে বলা হয়, দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ যৌথভাবে এই প্রস্তাব রাখেন। দাবি, এটি পদক্ষেপ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধে কার্যকর ভূমিকা পালন করবে। 

আন্তর্জাতিক আইন অনুযায়ী, পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্পূর্ণভাবে ‘অবৈধ’। এরইমধ্যে, ইহুদি রাষ্ট্রটির এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। 

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের ‘নিরবিচ্ছিন্ন’ বসতি সম্প্রসারণে উত্তেজনা বাড়ছে, ফিলিস্তিনিদের জমি ব্যবহার সীমিত হচ্ছে, এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা হুমকির মুখে পড়ছে।

ইসরায়েলের এই বসতি সম্প্রসারণ আন্তর্জাতিকভাবে বিতর্ক এবং উত্তেজনা বাড়াচ্ছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা আরও সঙ্কীর্ণ হচ্ছে। বসতি সম্প্রসারণে আরব দেশগুলোর ক্ষোভ বাড়েছে, যারা দুই-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ক্ষুন্ন হওয়ার আশঙ্কা করছেন। 

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, এ ধরনের পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের গাজা যুদ্ধে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে । 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *