নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে এক যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে ‘বলি’ নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, ভোরে অসুস্থ ভাতিজিকে দেখতে বড় বোনের বাড়িতে গেলে ফেরার পথে ১০–১৫ জনের একটি কিশোর গ্যাং তার সিএনজি অটোরিকশায় হামলা চালায়। অটোরিকশা থেকে পড়ে গেলে তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

তবে স্থানীয়দের ভিন্ন দাবি রয়েছে। তাদের মতে, বলি এলাকায় পরিচিত সন্ত্রাসী ছিলেন এবং ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, নিহত বলির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যার ঘটনাটি তদন্তাধীন। মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *