নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নরসিংদীতে স্পিনিং মিলে আগুন, ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নরসিংদীর শীলমান্দিতে এন. আর. নামের একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে মিলটিতে আগুন লাগে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী সদর ও পলাশসহ মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে আগুনের উৎস কী ছিল, তা এখনো নির্ণয় করা যায়নি।

সকালে দিনের আলোয় মিলের ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। তবে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কাজী নাজমুজ্জামান।

সরেজমিন দেখা গেছে, আগুনে মিলটির তুলা ও সূতার মজুদ সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *