নরসিংদীতে আলোচিত ধর্ষণের ঘটনায় নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড

নরসিংদীতে আলোচিত ধর্ষণের ঘটনায় নূরাসহ ৭ আসামির ৮ দিনের রিমান্ড

নরসিংদীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ গ্রেফতার সাতজনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১ মার্চ) সকালে নরসিংদী-র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (২য়) মো. মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।

এর আগে শুক্রবার ও শনিবার দুই দফায় সাত আসামির প্রত্যেকের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওমর কাইয়ুম। শুনানির সময় বাদীপক্ষের আইনজীবী স্বপ্রণোদিত হয়ে আদালতে উপস্থিত থাকলেও আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

গত শুক্রবার দিবাগত রাতে ভারতে পালানোর চেষ্টা করার সময় মাওনা চৌরাস্তা এলাকা থেকে নূরাকে এবং একই সময়ে গৌরীপুর থেকে হযরত আলীকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নূরার নেতৃত্বে একটি দল কিশোরী আমিনাকে তার বাবার কাছ থেকে তুলে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে মাধবদী থানা এলাকার কোতালিরচর দড়িকান্দির একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় নয়জনকে আসামি করা হলে তাদের মধ্যে সাতজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *