নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৪

নড়াইলের সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মোল্লা এবং আরেক সাবেক ইউপি চেয়ারম্যান উজ্জ্বল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পূর্ব শত্রুতার জেরে ভোরে খায়রুজ্জামান মোল্লার সমর্থকরা উজ্জ্বল শেখের পক্ষের লোকজনের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পরে উজ্জ্বল শেখের সমর্থকরা পাল্টা হামলা চালালে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে বাবা-ছেলেসহ মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *