দেশে চলে এসেছে সাড়ে ২১ হাজার প্রবাসীর ভোট দেওয়া ব্যালট

দেশে চলে এসেছে সাড়ে ২১ হাজার প্রবাসীর ভোট দেওয়া ব্যালট

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার অংশগ্রহণ করেছেন প্রবাসীরা। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এরইমধ্যে ২১৫০৮ টি ব্যালট দেশে পৌঁছেছে। 

পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। আর ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন।

জানানো হয়, ভোটদান সম্পন্ন হয়েছে ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জনের। দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন। 

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে সরকারি চাকরিজীবী, কয়েদী, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রবাসীসহ ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধিত। ব্যালট ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিটের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *