তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং যাকে প্রয়োজন, তাকে নিরাপত্তা দিতে সক্ষম।

তিনি আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং সুনির্দিষ্ট সুপারিশ বাস্তবায়ন করা হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে তা আলোচনা হয়েছে, তবে চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। পাশাপাশি বডি ক্যামেরা কতগুলো কেনা হবে, সে বিষয়েও পরবর্তীতে তথ্য জানানো হবে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *