ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ জনে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরে ২৪৩ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ১৫৪ জন, বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৩ জন, রাজশাহী বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১ জন ভর্তি হন।

এ ছাড়া চলতি বছর মোট ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *