ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে নতুন করে ৪৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৫১ জন, ঢাকা বিভাগে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৫ জন, খুলনায় ৪৪ জন, ময়মনসিংহে ৩২ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে তিনজন এবং সিলেট বিভাগে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময় সারাদেশে ৪৮৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ হাজার ২৩২ জন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৩৯৮ জনে, আর হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৮৪ জন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *