টিজার প্রকাশ

জন্মদিনেই যশের ‘টক্সিক’ ধামাকা

জন্মদিনেই নতুন চমক: টিজার প্রকাশ করলেন কন্নড় সুপারস্টার যশ

কন্নড় সুপারস্টার যশ তাঁর ৪০তম জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার দিয়েছেন। নতুন ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম টিজার প্রকাশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছে উত্তেজনার ঢেউ।

প্রায় তিন মিনিটের টিজারে যশকে ‘রায়া’ চরিত্রে দেখা গেছে। কবরস্থানের শেষকৃত্যের দৃশ্য থেকে শুরু করে বিস্ফোরণ, গুলির শব্দ, রক্তাক্ত মুহূর্ত ও গাড়ির ভেতরের সাহসী দৃশ্য—সব মিলিয়ে তার চরিত্রের ভয়ংকর উপস্থিতি স্পষ্ট হয়। হাতে বন্দুক, সিগারেট টানা এবং শেষে সংলাপ ড্যাডি’স হোম দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রকাশের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে প্রশংসার ঢল। যশের নতুন লুক, স্টাইল এবং ভয়ংকর উপস্থিতিকে ভক্তরা ‘অন্যরকম যশ’ হিসেবে অভিহিত করছেন। অনেকেই টিজারের ভিজ্যুয়াল ও উপস্থাপনাকে হলিউডি ধাঁচের বলেও প্রশংসা করছেন।

জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে না পারায় যশ দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই ভক্তদের সঙ্গে দেখা করবেন।

‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস, যশ নিজেই পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন। ছবিতে আরও অভিনয় করছেন কিয়ারা আদভানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও নয়নতারা। প্রযোজনায় রয়েছে কেভিএন প্রোডাকশনসমনস্টার মাইন্ড ক্রিয়েশনস। কন্নড় ও ইংরেজি—দুই ভাষায় নির্মিত এই ছবি ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *