টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। 

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯১ রান করেও বাদ পড়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ফিরেছেন বিসিএল ওয়ানডে ও প্র্যাকটিস ম্যাচে ভালো ছন্দে থাকা তানজিদ হাসান তামিম। দলে ফিরেছেন নাহিদ রানা ও লিটন দাসও। এই সিরিজ দিয়েই ২০২৭ বিশ্বকাপের মিশনে নামছে টাইগাররা।

অন্যদিক, পাকিস্তান দলে ওয়ানডেতে চারজনের অভিষেক ঘটছে এ ম্যাচে। তারা হলেন—সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন ও আবদুল সামাদ।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, লিটন দাস,তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, নাজমুল হাসান, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হোসেন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, হুসেইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম ও আবরার আহমেদ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *