ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ছাগল হাটের পাশে একটি ফাঁকা জায়গা থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি চায়না পিস্তল উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ওসি (তদন্ত) মোফাজ্জেল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাগল হাটের পাশে  ফাঁকা জায়গা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি (চায়না) পিস্তল উদ্ধার হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থানায় নিয়ে এসে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *