রাত নামলেই কুয়াশার সাদা চাদরে ঢেকে যাচ্ছে চারপাশের প্রকৃতি। ভোরের আলো ফোটার পর জবুথবু গ্রাম ধীরে ধীরে জেগে ওঠে। এরই মধ্যে শিশির জমে ঘাসের ডগায়, নতুন কুঁড়ি আর সবজির পাতায়। সকালের আলোয় খেজুরের রস ডোবানো মুড়ি কিংবা গুড়ের পিঠার স্বাদে মেতে ওঠে গ্রামীণ জীবন।
গ্রামজুড়ে আগুন পোহানোর দৃশ্য, জলাশয়ে পরিযায়ী পাখির আনাগোনা আর হুট করেই নেমে আসা সন্ধ্যা—হিমেল রাতের পূর্ণিমা যেন জানান দিচ্ছে, শীত তার পূর্ণ রূপে হাজির। সম্প্রতি পঞ্চগড়ের দিন, সন্ধ্যা ও রাতের এমন মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন জিহাদ ইসলাম।

