চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কানাডাকে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে কানাডাকে ১০০% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। 

শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘কানাডা যদি চীনের সঙ্গে চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্রে রফতানি করা কানাডার সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’ 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠক শেষে দুই দেশ একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে, যার মধ্যে বৈদ্যুতিক গাড়ি রফতানিসহ নানান বিষয়ও রয়েছে।

গত সপ্তাহে, সুইজারল্যান্ডের দাভোস বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন প্রেসিডেন্টের সমালোচনা করেছিলেন কার্নি। এই নিয়ে ট্রাম্প ও কার্নির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

২০২৫ সালে প্রথমবার কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প। তখন থেকেই তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘৫১তম রাজ্য’ বলে মন্তব্য করেন এবং কার্নিকে দেশটির গভর্নর হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের এমন বক্তব্যকে ‘অপমানজনক’ হিসেবে আখ্যা দেয় কানাডা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *