গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন

গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দল। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে দলটি।

hostseba.com

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।

তিনি বলেন, ইইউ পর্যবেক্ষক মিশন কোনো গণভোট নয়, কেবল জাতীয় সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি নির্বাচন প্রত্যাশা করছে ইউরোপীয় ইউনিয়ন।

প্রধান পর্যবেক্ষক জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে প্রায় দুই মাস বাংলাদেশে কাজ করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করাকে অপরিহার্য হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, নির্বাচনে ইইউ ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক পাঠাবে। কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আসা পর্যবেক্ষকদের নিয়ে মোট সদস্য সংখ্যা দুই শতাধিক হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *