খুলনা আদালত চত্বরে আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জামিনে থাকা দুই আসামি আদালতে হাজিরা দিয়ে ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করছিলেন। সেই সময় ৪–৫ জন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আরও জখম করে এবং দ্রুত স্থান ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, নিহতরা হলেন নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার ও রাজন।
হাসিবের ভাই শাকিল হাওলাদার জানান, কিছুদিন আগে তার ভাইয়ের নামে একটি অস্ত্র মামলা হয়। সেই মামলাতেই হাজিরা দিতে আদালতে এসেছিলেন হাসিব।

