খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতির উদ্বেগ


হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দেশবাসীর কাছেও দোয়া চান।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল নয়’। শুক্রবার গভীর রাতে তিনি হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি জানান, দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করলে খালেদা জিয়া তাদের চিনতে পেরেছেন এবং সালামের উত্তর দিয়েছেন।

জানা গেছে, বিভিন্ন জটিল রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি ২৩ নভেম্বর পুনরায় হাসপাতালে ভর্তি হন। দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে তার নিবিড় চিকিৎসা চলছে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *