খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার আসার অনুমতি চেয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে কাতার সরকারের উদ্যোগে জার্মানির একটি এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছে।

অনুমতি মিললে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে পরদিন ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, তারা এ সংক্রান্ত আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।

উল্লেখ্য, শুরুতে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে তা সম্ভব হয়নি। এরপর দেশটির সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুজনিত বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *