খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক ঘোষণা

খামেনির মৃত্যুতে ইরাকে ৩ দিনের শোক ঘোষণা

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক। রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Al Jazeera।

ইরাক সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি দেশটির সরকারি সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সম্মানিত ইরানি জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। শহীদ আলেম ও মুজাহিদ, সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলি আল-হুসাইনি আল-খামেনিকে আমরা নবী পরিবারের অগ্রগণ্য ব্যক্তিত্বদের একজন হিসেবে বিবেচনা করি।”

তিনি আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ড একটি প্রকাশ্য আগ্রাসন ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফল, যা মানবিক ও নৈতিক সব মানদণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট পরিপন্থী।

উল্লেখ্য, শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এসব হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *