খাগড়াছড়ির তিন কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি

খাগড়াছড়ির তিন কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি

খাগড়াছড়িতে দুর্গম তিনটি কেন্দ্রে হেলিকপ্টারে পৌঁছেছে ভোটের সরঞ্জামাদি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দীঘিনালা ও লক্ষীছড়ি সেনাবাহিনী সহায়তায় এসব সরঞ্জামাদি পৌঁছায়। ভোটকেন্দ্রগুলো হলো দীঘিনালা উপজেলার দুর্গম নাড়াইছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও ফুত্যাছড়ি।

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে এ তিনটি ভোটে কেন্দ্র সবচেয়ে বেশি দুর্গম হিসেবে পরিচিত। 

সেনাবাহিনী জানায়, দুপুরে প্রথমে লক্ষ্মীছড়ি সেনা জোনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে যায় শুকনাছড়িতে। পরে পর্যায়ক্রমে ফুত্যাছড়ি এবং দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি ও জনবল নিয়ে যাওয়া হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানায়, হেলিকপ্টারে করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মীদেরও নিয়ে যাওয়া হয়েছে। 

উল্লেখ্য, খাগড়াছড়ি আসনে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৩। জেলার ২০৩টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এসব কেন্দ্রের মধ্যে ৬৮টি ভোট কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *