কিয়েভের সাথে আলোচনা এগোচ্ছে, তবে যুদ্ধ বন্ধ এখনো দূরের কথা: মার্কো রুবিও

কিয়েভের সাথে আলোচনা এগোচ্ছে, তবে যুদ্ধ বন্ধ এখনো দূরের কথা: মার্কো রুবিও


রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে কিয়েভের সঙ্গে হওয়া আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো অনেক কাজ বাকি—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার (৩০ নভেম্বর) প্রকাশিত ফ্রান্স–২৪–এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

স্থানীয় সময় একই দিন ফ্লোরিডায় ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। রুবিও বলেন, লক্ষ্য শুধু যুদ্ধ থামানো নয়; বরং দীর্ঘমেয়াদে ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও উন্নয়ন নিশ্চিত করতেই তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন।

কিয়েভের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নবনিযুক্ত প্রধান আলোচক রুস্তেম উমেরভ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনার। শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহে মস্কো সফরে যাবেন উইটকফ।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *