কাজি হতে পারবেন কওমি মাদরাসার সনদধারীরাও: আসিফ নজরুল

কাজি হতে পারবেন কওমি মাদরাসার সনদধারীরাও: আসিফ নজরুল

কওমি মাদরাসার স্বীকৃত সনদধারীদের জন্য নিকাহ রেজিস্ট্রার (কাজি) পদে আবেদনের সুযোগ উন্মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান যে, সরকার আইন সংশোধন করে নতুন এই সুযোগ সৃষ্টি করেছে।

রোববার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এতদিন নিকাহ রেজিস্ট্রার হওয়ার যোগ্যতা শুধুমাত্র আলিম সনদধারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রি, বিশেষ করে দাওরায়ে হাদিস সনদধারীরাও এই পদে আবেদন করতে পারবেন।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আজ থেকেই কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস পাস করা ব্যক্তিদের জন্য কাজি হওয়ার পথ খুলে গেল।

উল্লেখ্য, আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ হলো কওমি মাদরাসার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার অধীনে ছয়টি সরকার-স্বীকৃত শিক্ষাবোর্ড রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশে কওমি মাদরাসার সংখ্যা ছিল প্রায় ২০ হাজারের বেশি এবং এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করেন ৩০ লাখেরও বেশি শিক্ষার্থী।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *