কাগজের কাপে চা-কফি? অজান্তেই হতে পারে যে ক্ষতি

কাগজের কাপে চা-কফি? অজান্তেই হতে পারে যে ক্ষতি


এখন অনেক দোকানেই চা বা কফি পরিবেশনের জন্য কাগজের কাপ ব্যবহার করা হয়। বাইরে থেকে এটি স্বাস্থ্যকর মনে হলেও, চিকিৎসকদের মতে এসব কাপও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।

কাগজের কাপের সমস্যা

মাইক্রোপ্লাস্টিক এখন জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে। প্লাস্টিক ব্যবহার কমানোর চেষ্টা চললেও সফলতা খুব কম। খাবার থেকে শুরু করে নানা দৈনন্দিন পণ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে। কাগজের কাপও এর ব্যতিক্রম নয়।

কাগজের কাপের ভেতরে থাকে জলরোধী পাতলা আবরণ, যা সাধারণত পলিথিলিন নামের প্লাস্টিক দিয়ে তৈরি। চিকিৎসকদের মতে, চা বা কফির মতো গরম পানীয় ঢাললে সেই তাপে কাপের কাগজ ও প্লাস্টিক আবরণ গলে তরলে মিশে যায়। গবেষণায় দেখা যায়, গরম পানীয়ের সংস্পর্শে প্রতিবার ব্যবহারে কাপ থেকে ২৫ হাজারেরও বেশি ক্ষুদ্র প্লাস্টিক কণিকা পানীয়তে প্রবেশ করতে পারে।

কাগজের কাপের বিকল্প কী

গরম পানীয়ের জন্য সবচেয়ে ভালো বিকল্প হলো কাচ বা স্টেইনলেস স্টিলের কাপ। এসব পাত্রে কোনো প্লাস্টিক থাকে না এবং পানীয়ের তাপমাত্রাও দীর্ঘক্ষণ ধরে রাখা যায়। বাইরে কোথাও গরম পানীয় খেতে হলে নিজের একটি কাপ সঙ্গে রাখলে মাইক্রোপ্লাস্টিক বা অন্য কোনো দূষণের ঝুঁকি থাকে না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *