ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ

৭৩ রানের লিড নিয়ে থেমেছে কিউইরা

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবীয়দের ২০৫ রানের জবাবে কিউইরা অলআউট হয়েছে ২৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে শেষ খবর পর্যন্ত বিনা উইকেটে ২০ রান সংগ্রহ করেছে উইন্ডিজ।

বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। শুরুতেই কেমার রোচ টম লাথামকে আউট করে ওপেনিং জুটি ভাঙেন। এরপর ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন ৬৭ রানের জুটি গড়ে ইনিংস স্থির করার চেষ্টা করেন। তবে অ্যান্ডারসন ফিলিপ আঘাত হেনে ৩৭ রানে উইলিয়ামসনকে ফেরান। বেশি দূর এগোতে পারেননি রাচিন রবীন্দ্রও; তাকেও ফেরান রোচ।

একপ্রান্ত ধরে খেলে যাওয়া কনওয়ে ৬০ রানে আউট হলে দলের দায়িত্ব নেন ড্যারিল মিচেল। কিন্তু তিনি ৬১ রানের বেশি করতে পারেননি; শিল্ডসের বলে ক্যাচ দেন। পরে চেজের বলে আউট হন গ্লেন ফিলিপস। সবমিলিয়ে ২৭৮ রানে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

উইন্ডিজ বোলারদের মধ্যে অ্যান্ডারসন ফিলিপ নেন ৩ উইকেট, কেমার রোচ শিকার করেন ২টি।

৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২০ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রীজে আছেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ব্র্যান্ডন কিং।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *