ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি

ওবায়দুল কাদের ও মাকসুদ কামালের বিরুদ্ধে সাদিক কায়েমসহ ৩ জনের জবানবন্দি

জুলাই–আগস্টের আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক ঢাবি ভিসি মাকসুদ কামালের বিরুদ্ধে দেওয়া অভিযোগের বিষয়ে ডাকসুর তিন নেতা—সাদিক কায়েম, সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী এবং পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ—বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দি শেষে সাদিক কায়েম জানান, তাদের বক্তব্য অনুযায়ী, তৎকালীন ভিসি মাকসুদ কামাল শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযুক্তদের “সেফ এক্সিট” দিতে চেষ্টা করছেন। সাদিক কায়েম এসময় শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

এদিকে, গুমের মামলায় শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য আগামী ১৮ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *