ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন  দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২।

জুলাই অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা, উসকানি ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই পলাতক রয়েছেন।

এদিকে, জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে আজ। এ মামলার আসামি ছাড়াও, ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আখ্যা দিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকসহ অন্য আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *