এ প্রান্ত থেকে ও প্রান্তে গণসংযোগে ঢাকার প্রার্থীরা

এ প্রান্ত থেকে ও প্রান্তে গণসংযোগে ঢাকার প্রার্থীরা

ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী প্রচারের বাকি আছে মাত্র ৫ দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ। চরম ব্যস্ততায় প্রার্থীরা।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকায় যেমন প্রার্থীরা এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, রাজধানীর বাইরেও তেমনই ছুঁটছেন প্রার্থীরা।

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা যেমন নিজ প্রতীক ফুটবল নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তেমনি আরেক হেভিওয়েট প্রার্থী আমিনুল হকও (ঢাকা-১৬ আসন) সকাল থেকেই ব্যস্ত গণসংযোগে। ভোটারদের দ্বারে দ্বারে যেতে দেখা গেছে ঢাকার অন্যান্য প্রার্থীদেরও।

রাজধানীর বাইরেও সকাল থেকে চলছে বিরামহীন প্রচার। যে যার মতো নির্বাচনী প্রতিশ্রুতি পৌঁছে দিচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আদতেই তারা কতটা ভোটারদের মনে স্থান নিতে পারছেন, তা দেখতে অপেক্ষা করতে হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন পর্যন্ত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *