জিম্মি ভোক্তারাই, বাসাবাড়িতে দুর্ভোগ চরমে
অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মধ্যেই এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।
খুচরা বাজারে কোনো দোকানেই এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেলগুলো বিকল্প ব্যবস্থায় রান্নার কাজ চালু রাখলেও, অনেক বাসাবাড়িতে বন্ধ রয়েছে চুলা। ফলে একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন সাধারণ ভোক্তারা।
এর আগে বুধবার (৭ জানুয়ারি) কমিশন বৃদ্ধি, জরিমানা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ব্যবসায়ী সংগঠনটি। এ সংক্রান্ত একটি নোটিশ সারাদেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছে পাঠানো হয়, যেখানে সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলন বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই সরকার নির্ধারিত ১ হাজার ৩০৭ টাকার দামের তুলনায় কয়েকশ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল।

