এক রাতে ৩৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

এক রাতে ৩৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে মোট ৩৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া তথ্যে বলা হয়, বেলগোরোদ অঞ্চলে ১৩টি, ভোরোনেজে ১০টি, লিপেত্সকে ৪টি, ব্রিয়ান্সকে ১টি এবং কৃষ্ণসাগরের আকাশে ৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এর আগে, ইউক্রেনের হামলায় দখলকৃত জাপোরিজ্জিয়া অঞ্চলে প্রায় ৪০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল বলে মস্কো–নিযুক্ত কর্মকর্তা ইয়েভগেনি বালিৎসকি জানিয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করতে আগ্রহী। তাই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য তিনি একটি বিশেষ দূত পাঠাচ্ছেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *