এক ম্যাচে ১৯টি ছক্কা মেরে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

এক ম্যাচে ১৯টি ছক্কা মেরে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ছক্কার নতুন রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে থামে মাত্র ১৪৭ রানে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫৪ রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় ক্যারিবীয়রা। এরপর ঝড় তোলেন হেটমায়ার, টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। ৭টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৮৫ রান করে আউট হন এই ব্যাটার। রভম্যান পাওয়েল খেলেন ৩৫ বলে ৫৯ রানের দারুণ ইনিংস, যেখানে ছিল ৪টি ছক্কা। শেষ দিকে রাদারফোর্ডের ৩১ রান ও শেফার্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

এটি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। একই সঙ্গে ১৯টি ছক্কা হাঁকিয়ে টি-২০ বিশ্বকাপের এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও গড়ে তারা।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ২০ রানে ৩ উইকেট হারানোর পর ৫২ রানে পড়ে চতুর্থ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হারাতে ১৪৭ রানেই গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্রাড ইভানস। বল হাতে ৪ উইকেট নেন গুদাকেশ মোতি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *