উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র, মসজিদ, মক্তবসহ নানা স্থাপনা।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা ক্যাম্পে এই আগুন লাগে।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি লার্নিং সেন্টার (শিখন কেন্দ্র) থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী বসতঘর ও শেডগুলোতে ছড়িয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ আগুন লাগায় ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়; প্রাণ বাঁচাতে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ৩ ঘন্টার চেষ্টায় ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে লার্নিং সেন্টারসহ বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা নিরূপণ করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা জানিয়েছেন, আগুনে অন্তুত ৪৪৮টি ঘর, ১০টি স্কুল, ২টি মসজিদ ও একটি মক্তব পুড়ে গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল ভস্মীভূত হয়। ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে আগুনে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *