ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতি ও প্রাণহানির পরিমাণ। ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয় লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। হামলায় পাঁচ শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। খবরটি প্রকাশ করেছে আল জাজিরা।
সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মিসাইল হামলা হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত ওই বিদ্যালয়ে আঘাত হানে। নিহত পাঁচজনই ছাত্রীরা।
ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া, হামলার সময় বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন তা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

