ইরানের পতাকা নামিয়ে ফেললেন বিক্ষোভকারীরা! (ভিডিও)

ইরানের পতাকা নামিয়ে ফেললেন বিক্ষোভকারীরা! (ভিডিও)

অর্থনৈতিক সংকটে ইরানে বিক্ষোভ অব্যাহত, মাশহাদে পতাকা নামানোর ঘটনা

অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের খবর মিলছে। এরই মধ্যে পবিত্র শহর মাশহাদে ইরানের একটি বিশাল পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটেছে।

ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উত্তর-পূর্ব ইরানের মাশহাদে একদল বিক্ষোভকারী পতাকাটি নামিয়ে ফেলছে, তবে স্থান ও বিস্তারিত তথ্য নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির দাবি, চলমান বিক্ষোভে এ পর্যন্ত ৩৫ জন নিহত এবং ১,২০০ জনের বেশি আটক হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী, শিশু ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছে।

এদিকে ফার্স নিউজ জানিয়েছে, বিক্ষোভে অন্তত ৩০০ পুলিশ ও আইআরজিসি সদস্য আহত হয়েছেন। ব্রিটিশ দৈনিক দ্য টাইমসের দাবি অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছেন, যদিও এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *