ইপিএলে জয় দিয়ে ২০২৫ শেষ করলো আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে দাপুটে জয় পেয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ়ভাবে ধরে রেখে ২০২৫ সাল শেষ করলো গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধে আর্সেনালের সঙ্গে সমানতালে লড়াই করে অ্যাস্টন ভিলা। তবে বিরতির পরেই ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। ম্যাচের ৪৮ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে ডিফেন্ডার গ্যাব্রিয়েলের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

এর চার মিনিট পর, ৫২ মিনিটে মার্টিন ওডেগার্ডের চমৎকার অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন জুবিমেন্ডি। ৬৯ মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ড আর্সেনালের হয়ে তৃতীয় গোলটি করেন। এরপর ৭৮ মিনিটে গ্যাব্রিয়েল হেসুস গোল করে আর্তেতার দলকে ৪–০ ব্যবধানে এগিয়ে নেন।

ম্যাচের ইনজুরি সময়ে অলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ৪–১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট সংগ্রহ করে লিগের শীর্ষস্থান আরও মজবুত করেই ২০২৫ সাল শেষ করলো গানাররা।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *