ইপিএল

ইপিএল

ম্যান ইউনাইটেড-লিভারপুলের জয়


তিন ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসকে ২–১ গোলে হারিয়ে স্বস্তি ফিরে পেয়েছে তারা। অন্যদিকে ওয়েস্টহামের বিপক্ষে ২–০ ব্যবধানে জয় তুলে নিয়েছে লিভারপুলও।

টানা তিন হারের পর এবার দল সাজাতে মোহাম্মদ সালাহকে একাদশের বাইরে রাখেন লিভারপুল কোচ আর্নেস স্লট। ম্যাচের শুরুতে সুযোগ নষ্ট করেন নতুন সাইনিং আলেকসান্দার ইসহাক—২১ মিনিটে সহজ একটি সুযোগ গোল করতে ব্যর্থ হন তিনি। ৩৯ মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করেন ফ্লোরিয়ান ভিটস।

বিরতির পর ৬০ মিনিটে দারুণ ফিনিশিংয়ে লিভারপুলকে এগিয়ে নেন ইসহাক—ক্লাবের হয়ে এটি তার প্রথম গোল। এরপর ওয়েস্টহাম আরও বিপাকে পড়ে ৮১ মিনিটে পাকেতা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গাকপোর গোল লিভারপুলের জয় নিশ্চিত করে। ২–০ ব্যবধানের এই জয়ে ২১ পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের অষ্টম স্থানে।

অন্য ম্যাচে তিন ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ঘরের মাঠে প্রথমে এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস—পেনাল্টি থেকে গোল করেন মাতেতা।

বিরতির পর দুর্দান্ত শটে সমতা ফেরান জার্কজি। ৬৩ মিনিটে মেসন মাউন্টের গতিময় শটে আসে জয়সূচক গোল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ইউনাইটেড উঠে এসেছে টেবিলের ছয় নম্বরে।


Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *