গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু–মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৪ জনে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুসারে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে নতুন করে ৫৬৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩২০ জন ঢাকায়, আর বিভাগ অনুসারে বরিশালে ৪৮ জন, চট্টগ্রামে ১০১ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ২৬ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬২৭ জনে।

