আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে: নাহিদ ইসলাম

আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ কায়েমের অংশ হিসেবে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, আজ বাংলাদেশের জন্য একটি মর্মান্তিক দিন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালায় বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি দেশের একটি সংবাদপত্রে দেয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকারের প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে রাষ্ট্রপতি। তাই তার ক্ষমতায় থাকার অধিকার নেই।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *