আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া: ড. মঈন খান

আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন খালেদা জিয়া: ড. মঈন খান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আওয়ামী লীগের আক্রমণ-উৎপীড়নের শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তাঁর ভাষ্য, অন্যায়ের কাছে মাথা নত না করায় দল-মত নির্বিশেষে সব শ্রেণির মানুষের কাছে খালেদা জিয়া আজও প্রিয় ও সম্মানিত।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান জানান, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কারণেই খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। মামলা প্রতিহিংসামূলক হলেও তিনি আইন ও আদালতকে সম্মান জানিয়ে নিজের অবস্থান থেকে সরে আসেননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের মানুষের আস্থার প্রতীক। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে রাজনীতি ও দেশ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা হলেও তিনি অদম্য সাহস ও মনোবল নিয়ে জনগণের পাশে থেকেছেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *