অস্ট্রেলিয়ায় বন্ডাই বিচে ম্যাস স্যুটিংয়ের পর আরও কঠোর হচ্ছে অস্ত্র আইন

অস্ট্রেলিয়ায় বন্ডাই বিচে ম্যাস স্যুটিংয়ের পর আরও কঠোর হচ্ছে অস্ত্র আইন

বন্ডাই সমুদ্রসৈকতে ম্যাস স্যুটিংয়ের ঘটনার পর অস্ত্র আইনে আরও কড়াকড়ি আনছে অস্ট্রেলিয়া সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ নিয়ে ভোটাভুটি হয়। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

এসময় নতুন আইনের বিস্তারিত তুলে ধরেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক। জানানো হয়, নতুন এ আইন পাস হলে আগ্নেয়ান্ত্র ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের কোনো অপরাধের নজির আছে কি না তা আরও কঠোরভাবে খতিয়ে দেখবে কর্তৃপক্ষ। 

পাশাপাশি বন্দুর ব্যবহারকারীর সংখ্যা কমাতে ‘গান ব্যইব্যাক’ নামের কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে জনসাধারণের কাছ থেকে বৈধ এমনকি অবৈধ অস্ত্রও কিনে নেবে সরকার। এরইমধ্যে প্রতিনিধি পরিষদে আইনটি পাস হয়েছে। তবে, চূড়ান্তভাবে আইনে পরিণত হতে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *