রাজধানীতে অভিযান চালিয়ে একটি অবৈধ কারখানা থেকে বিপুল পরিমাণ নকল সার ও বিষাক্ত রাসায়নিক জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর সানারপাড় ও ডেমরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মিডল্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। এখানে বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে এসব নকল পণ্য মোড়কজাত ও বাজারজাত করা হতো।
অভিযান চলাকালে প্রায় ৮ লাখ টাকার নকল পণ্যসহ কারখানার ম্যানেজার ও এক কর্মচারীকে আটক করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।

