অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার করতে পারবে

অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার করতে পারবে

অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার নয়, তাই গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচার করতে পারবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড.আলী রীয়াজ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আসন্ন গণভোটের প্রচার ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণে ‘শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় আলী রীয়াজ বলেন, জুলাই সনদে এমন কিছু বলা হয়নি, যেগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকার সংকুচিত করা হবে। জুলাই জাতীয় সনদ নাগরিক অধিকার প্রতিষ্ঠা করবে। একব্যক্তির শাসন যেন আর ফিরে না আসে সে বিষয়টি সনদে উল্লেখ করা হয়েছে।

এ সময় প্রশ্ন উত্তরে ড. আলী রীয়াজ বলেন, সময়ের কারণে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের  সিদ্ধান্ত একসাথে নেয়া হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *